Ajker Patrika

উত্তরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উত্তরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন—মোটরসাইকেলের চালক ফালু মিয়া (৫০) ও আরোহী আরিফুর রহমান ওরফে আরিফ (৪৫)।

এসআই মানিক মাহমুদ জানান, পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ফালু মিয়া। গুরুতর আহত আরিফুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুর রহমানের স্বজন মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। আরিফুর রহমান পোস্তগোলায় পুরোনো লোহা কেনাবেচার একটি দোকানের ব্যবস্থাপক ছিলেন।

মনিরুজ্জামান বলেন, কিছু মালামাল দেখতে আরিফুর রহমান ও ফালু মিয়া একসঙ্গে উত্তরায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত