
রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
এ ঘটনায় চাঁদা দাবি, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মোহাম্মদপুর থানায় গতকাল অভিযোগ করেন মো. কাউসার।
অভিযোগে মো. ইমরান কাজল, মো. সামসুদ্দোহা, মো. আজানুর রহমান ও মো. তানভীরের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মো. ইমরান কাজল মূল হোতা বলে জানিয়েছে মামলার বাদী ঠিকাদার মো. কাউসার রহমান।
অভিযোগকারী মো. কাউসার রহমান আজকের পত্রিকাকে বলেন, গত ৩ অক্টোবর থেকে এ ঘটনার সূত্রপাত। নির্মাণকাজ শুরু করতে গেলে প্রতিপক্ষের লোকজন কাজ বন্ধ করে দেন। পরে কাজ বন্ধের কারণ জানতে চাইলে আড়াই কোটি টাকা চাঁদা দাবি করা হয়। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালিয়ে প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম ও জিনিসপত্রের ক্ষতি করা হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান হয়নি।
কাউসার রহমান জানান, প্লটটির মালিক হালিমা আক্তার। সেখানে নির্মাণকাজের ঠিকাদারি দায়িত্ব পালন করছেন তিনি। প্লটটিতে ভাড়াটিয়াও রয়েছেন। গতকাল বুধবার হামলা ও ভাঙচুরের পাশাপাশি ভাড়াটিয়ার বাসা থেকে সিসিটিভি ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া ভাড়াটিয়াকে মারধর, আসবাব ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগও করেন তিনি।
কাউসার রহমান আরও বলেন, প্রতিপক্ষের লোকজন চাঁদা দেওয়া, নয়তো প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।
ওই প্লটে কাজ করা ঠিকাদার ও হামলায় আহত দাবি করা মো. সুজায়েত মোল্লা আজকের পত্রিকাকে বলেন, একটি কাজের জন্য ফাইল জমা দিতে সেখানে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। প্লটের সব কাগজপত্র ঠিক থাকলে কেন চাঁদা দিতে হবে—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, তাঁরা কোনো বেআইনি কাজ করতে চান না।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার মধ্যে মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিংয়ের ১১ নম্বর সড়কের ৬০ থেকে ৬২ নম্বর প্লটের ভেতরে এ ঘটনা ঘটে। আসামিরা দলবদ্ধভাবে প্রকল্পে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় মারধর করে সাধারণ জখম, ভাঙচুর, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে।
মামলাটিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৪২৭, ৩৮৫, ৩২৩ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মো. সুজায়েত মোল্লা জানান, কয়েকদিন ধরে সমস্যা করে যাচ্ছে একদল লোক। তারা বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিলে। অবশেষে গতকাল একটা অভিযোগ দেওয়া হয়েছে।
মোহাম্মদপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ বৃহস্পতিবার এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার কাগজপত্র হাতে পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৬ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
৯ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
১১ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৫ মিনিট আগে