
লালমনিরহাটে বৈশাখী মেলা থেকে জুয়া খেলার অভিযোগে আটকের পর পুলিশি হেফাজতে রবিউল খান (২৫) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয়দের ভাষ্যমতে, সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকার বৈশাখী মেলায় জুয়া খেলা চলছিল এমন খবরে পুলিশ মেলায় অভিযান চালালে জুয়াড়িরা দিগ্বিদিক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মেলায় ঘুরতে আসা শ্রী পোল্লাদ মেকার ও রবিউল ইসলাম নামে দুই যুবককে আটক করে। এ সময় পুলিশ আটক দুজনকে ভ্যানে ওঠানোর চেষ্টা করলে রবিউল ভ্যানে উঠতে রাজি হননি। পরে পুলিশ তাঁকে বেদম মারপিট ও লাথি মারতে থাকে। এতে রবিউল সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ তাঁকে পাঁজাকোলা করে ভ্যানে তুলে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী জানান, আটকের পরই পুলিশ রবিউলকে প্রচণ্ড মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। রবিউলের স্বজনদের অভিযোগ, পুলিশের অমানুষিক নির্যাতনে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়েছে। এদিকে রবিউলের মৃত্যুর খবরে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে নির্যাতনকারী পুলিশকে দ্রুত আইনের আতায় আনার দাবিতে রাত ২টার পর থেকে উপজেলার মহেন্দ্রনগরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে। ভোর ৪টার দিকে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, আটক অবস্থায় পুলিশের হেফাজতে নির্যাতন ও মৃত্যুর বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। হেফাজতে থাকা যেকোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করাও পুলিশের আইনি দায়িত্ব। পাশাপাশি পুলিশের জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রের মানবাধিকারসংক্রান্ত বাধ্যবাধকতা। এমএসএফ আটক অবস্থায় রবিউলের মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে