ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুলকে ট্রাফিক তেজগাঁও বিভাগের ট্রাফিক মোহাম্মদপুর জোন, ইন্টেলিজেন্স অ্যান্ড এ্যানালাইসিস বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌসকে ট্রাফিক মতিঝিল বিভাগের ট্রাফিক সবুজবাগ জোন, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেবকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের প্রশাসন ও ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার সৌম্য শেখর পালকে কল্যাণ ও ফোর্স বিভাগের ফোর্স হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া একইদিন পৃথক একটি অফিস আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গুলশান পিআই-বাড্ডা শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. শহীদুল ইসলাম খানকে উত্তরা বিভাগের পিআই-দক্ষিণখানে, তেজগাঁও বিভাগের পিআই-মোহাম্মদপুর শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেনকে গুলশান বিভাগের পিআই, গুলশান বিভাগের পিআই-খিলক্ষেত শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম লিটনকে তেজগাঁও বিভাগের পিআই-মোহাম্মদপুরে বদলি করা হয়েছে।
এছাড়া রমনা বিভাগের পিআই-হাজারীবাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক টি. এম আব্দুর রহমানকে গুলশান বিভাগের পিআই-খিলক্ষেতে, লালবাগ বিভাগের পিআই-সূত্রাপুর শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম মতিঝিল বিভাগের পিআই-সবুজবাগে ও মিরপুর বিভাগের পিআই-পল্লবী শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আফজাল হোসেনকে রমনা বিভাগের পিআই-হাজারীবাগে বদলি করা হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
৩৩ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু-সংলগ্ন ইকোপার্কের একটি গোলঘর থেকে মো. সালাম ওরফে রঞ্জু সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন গোলঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার কর
১ ঘণ্টা আগে
তাঁরা সবাই একসঙ্গে দুপুরের খাবার খেতে ও নামাজে গেছেন। পরে সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদকে ডেকে প্রতিমন্ত্রী বলেন, ‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন।’
১ ঘণ্টা আগে