রাজধানীর গ্রিন রোডে ল্যাবএইড হাসপাতালের ছাদে অনুমোদনহীন রেস্টুরেন্ট পরিচালনা করা এবং রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ পাওয়ায় হাসপাতালটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এ আদালত পরিচালনা করেন।
মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থার ঘাটতি খুঁজতে গ্রীন রোড সংলগ্ন ল্যাবএইড হাসপাতালে বিকেল তিনটা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালিত হয়েছে। হাসপাতালটির ছাদে অনুমোদন ছাড়া অবৈধভাবে একটি রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে।
নুমোদিত নকশার ব্যত্যয় ঘটানোর পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনায় ত্রুটি ছিল জানিয়ে মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় যে, নকশার ব্যত্যয় ঘটিয়ে হাসপাতালের ৮ম তলায় একটি রুফটপ রেস্টুরেন্ট তথা ক্যাফেটেরিয়া গড়ে তোলা হয়েছে। যেটা নকশাতে ছিল না। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও আমরা ত্রুটি পেয়েছি। রান্নাঘরে ব্যবহারের জন্য সিঁড়ির পাশে রক্ষিত ৫টি গ্যাস সিলিন্ডারের মধ্যে ১টি সিলিন্ডারে লিকেজ পাওয়া গিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সার্বিকভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। তাই, ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ এর ১৮ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে অভিযানের শুরুতে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে প্রবেশ করেন ভ্রাম্যমাণ আদালত। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ক্যাফেটেরিয়ায় রান্নার পরিবেশসহ সার্বিক বিষয় পরিদর্শন করে সেখানে সন্তোষজনক পরিবেশ পাওয়ায় সেন্ট্রাল হাসপাতালকে কোনো জরিমানা করেনি আদালত।
অভিযানকালে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে