সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র্যাব-১১। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের আটি ওবদা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার ছুরি ও ছয়টি এসএস পাইপ জব্দ করা হয়।
আটকরা হলেন-ইকবাল হোসেন (১৯), আমিজ উদ্দীন জনি (২৭), মিলন হোসেন (২৮), সারোয়ার হোসেন (২৬), মো. রবিন (১৮), মো. বাবু (২০) ও আরিফ হোসেন (২৬)। এই সাতজন ছাড়াও আটকদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব-১১ 'র এএসপি মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক কিশোররা 'হোসেন গ্রুপ' এর সক্রিয় সদস্য। তাঁরা বেশ কিছুদিন ধরেই সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিকল্পিতভাবে ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমসহ রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে