
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচন ১২ জুন। নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের ছেলেকে ফোনে হুমকি দেওয়ার একটি অডিও ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফোনালাপ প্রকাশ পায়। ঘটনার পর বিষয়টি মৌখিকভাবে রিটার্নিং অফিসারকে জানিয়েছেন মেয়র প্রার্থী হাবিবুর রহমান। হাবিবুর রহমান আড়াইহাজার উপজেলার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ফোন দেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম। কথোপকথনের ওই অডিওতে শোনা যায়, নির্বাচনে টাকার ছড়াছড়ি না করতে এবং ৫ নম্বর ওয়ার্ডে শুধু নৌকা থাকব আর কিছু না বলে সাফ জানিয়ে দেন আবুল কালাম। কেন থাকবে না—এই প্রশ্ন করতেই ফোন কেটে দেন আবুল কালাম।
প্রকাশিত ওই অডিও হুবহু তুলে ধরা হলো
আবুল কালাম: তোমার লোকজন ৫ নম্বর ওয়ার্ডে টাকা বিলাইতাছে শুনলাম। আমরা যদি টাকাওয়ালা ধরতে পাই তাইলে কইলাম হাত-পাও থাকতো না, হাড্ডিগুড্ডি থাকত না।
জাহাঙ্গীর: আমিও যদি কাউরে পাই টাকা দিতাছে, তাই ধইরা সরাসরি থানায় দিয়া দিমু।
আবুল কালাম : অবশ্যই অবশ্যই।
জাহাঙ্গীর: যে টাকা লইয়া আইব, হেরে ধইরা পুলিশে দিয়া দিমু।
আবুল কালাম: হ, হ, এইটাই তো রাইট। তোমরাও যদি পাও কেউ টাকা লইয়া আইসে, তোমরাও দিয়া দিবা। ঠিকাসে।
জাহাঙ্গীর: কিন্তু, কাউকে ওয়ার্ক করতে বাধা দেবেন না।
আবুল কালাম: আইচ্ছা, ঠিকাসে।
জাহাঙ্গীর: যার যার ওয়ার্ড সে করব।
আবুল কালাম: আইচ্ছা আমার কথা হুনো, এনো ৫ নম্বর ওয়ার্ডে তুমি কোনো গ্যাঞ্জাম সৃষ্টি কইরো না।
জাহাঙ্গীর: ক্যাডায় গেঞ্জাম সৃষ্টি করে? আমি গেঞ্জাম সৃষ্টি করছি?
আবুল কালাম: ৫ নম্বর ওয়ার্ডে কোনো লোক নামতে পারব না।
জাহাঙ্গীর: কেন নামতে পারব না?
আবুল কালাম: ৫ নম্বরে শুধু নৌকা থাকব, আর কিছু থাকতে পারব না।
জাহাঙ্গীর: কেন কেন?
আবুল কালাম: আর কিছু না।
জাহাঙ্গীর: কেন আর কিছু না?
আবুল কালাম: ৫ নম্বরে শুধু নৌকা ছাড়া আর কিছু থাকবে না। ব্যাস, এটুকুই।
জাহাঙ্গীর: কে বলছে? কে বলছে?
স্থানীয় সূত্রে জানায়, আবুল কালাম আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সুন্দর আলীর পক্ষে কাজ করছেন। সেই ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বাধার মুখেও পড়েন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের কর্মী-সমর্থকেরা। সবশেষ মুঠোফোনে বিভিন্নভাবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠছে সুন্দর আলীর অনুসারীদের বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘এটা ভুল কথা। এটা গণতন্ত্রের দেশ, এখানে সবাই নির্বাচন করব। আমি বলছি টাকা লইয়া কেউ নামতে পারবে না। টাকা লইয়া নামলে গেঞ্জাম হইব। টাকা নিয়া নামতে না করছি। তারা থাকব না কেন? তারাও তো নির্বাচন করতাছে।’
কিন্তু অডিওতে আপনার কথা তো ঠিকই শোনা গেল এমন প্রশ্নে বলেন, ‘এখানে হয় তিলখান, বলে দেড়খান। এখানে আমি তাদের না করার কে? আমার কি সেই ক্ষমতা আছে? এটা যারা বলে তারা বিশৃঙ্খলা করার জন্য বলে। আমি এসব বলি নাই। আমি শুনেছি টাকার ছড়াছড়ি হইতাছে, তাই ফোন দিয়ে বলছি টানা নিয়া না নামতে।’
এ বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দর আলীর লোকজন বিভিন্নভাবে আমার লোকজনকে ভয়ভীতি দেখাইতাছে। রিটার্নিং অফিসারের কাছে মৌখিকভাবে এইটা জানাইসি। নির্বাচনের শুরু থেকেই এগুলা চলতাছে।’
এ বিষয়ে রিটার্নিং অফিসার রবিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। কেউ আমার কাছে অভিযোগ করেনি।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে