গাজীপুরের শ্রীপুরে মমতাজ বেগম (৫০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার শিমলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মমতাজ উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
পরিবার ও স্থানীয়রা জানান, স্বামী-সন্তান জোর করে জমি বিক্রি করে দেওয়ায় অভিমানে মমতাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের ছেলে মাসুদ রানা বলেন, ‘পারিবারিক প্রয়োজনে আমি ও বাবা জমি বিক্রির সিদ্ধান্ত নিই। জমি বিক্রিতে মায়ের মত ছিল না। মায়ের অমতে জমি বিক্রি করায় অভিমানে আত্মহত্যা করেছেন। জমি নিবন্ধন করতে রওনা সময় মা বলছিল যা ফিরে এসে আমার মরা মুখ দেখবি। বাস্তবে তা-ই হয়েছে। বাড়িতে এসে দেখি বাড়ির পাশে একটি লিচুগাছের সঙ্গে ফাঁসিতে ঝুলছে।’
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে স্বামী-সন্তান মিলে জমি বিক্রি করায় বাধা দেন মমতাজ বেগম। নিষেধ থাকা সত্ত্বেও জমি নিবন্ধন করতে গেলে তিনি আত্মহত্যা করেন বলে জানতে পারছি।’
মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের একটি লিখিত আবেদন দেন। তাঁদের অবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিন্টু মোল্লাহ আরও বলেন, ‘জমিসংক্রান্ত পারিবারিক সমস্যার কারণে ওই নারী আত্মহত্যা করেছে জেনেছি।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে