রাজধানীর বিমানবন্দর সড়কে কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সড়কে তীব্র যানজট দেখা দিয়েছিল। গাজীপুর-ঢাকা সড়কের কাওলা এলাকায় সোমবার রাত ৮টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে কোমল পানীয় ভর্তি কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরিয়ে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, টঙ্গী থেকে ঢাকায় যাওয়ার পথে কোমল পানীয় বোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে কাভার্ড ভ্যানটি সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিমানবন্দর জোনের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) খাদেমুল ইসলাম টুকু আজকের পত্রিকাকে বলেন, কাভার্ড ভ্যানটি কাওলা এলাকার সড়কে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আমাদের সহযোগিতা করছে। গাড়ি থেকে মালামাল আনলোড করে পরে রেকার দিয়ে গাড়িটি সরানো হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে