
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গ্রেপ্তার কারাগারে থাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিনমজুর জামাল মিয়া জামিন পেয়েছেন।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন দিনমজুর জামাল মিয়ার জামিন মঞ্জুর করেন।
জামাল মিয়া উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের হারিজ মিয়ার ছেলে। ৮ নভেম্বর দিবাগত রাতে তাঁকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়।
জানা গেছে, এক মাস আগে জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম একসঙ্গে দুই কন্যাসন্তানের জন্ম দেন। এর ছয় দিন পর সাথী বেগম মারা যান। সদ্য জন্ম নেওয়া দুই কন্যাসন্তানসহ চার ছেলেমেয়েকে লালন-পালন এবং অসুস্থ মায়ের সেবার কাজ দিনমজুর জামাল মিয়াকেই করতে হয়। এ অবস্থায় পুলিশ জামাল মিয়াকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করায় বিভিন্ন মহল থেকে সমালোচনা সৃষ্টি হয়।
দিনমজুর জামাল মিয়ার পক্ষে জামিন আবেদন করেন গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইডের আইনজীবী শারমিন জাহান। তিনি বলেন, ‘জেলা লিগ্যাল এইডের পক্ষ থেকে জামাল মিয়ার জামিন আবেদন করি। বিচারক আমাদের কথা বলার আগেই নথি হাতে পেয়ে জামিন মঞ্জুর করেন। হয়তো বিচারক আগে থেকেই জামাল মিয়ার চার বাচ্চার সংবাদটির বিষয়ে অবগত ছিলেন। মানবিক দিক থেকে তাঁকে জামিন দেওয়া হয়েছে। এতে করে ওই চার বাচ্চা ফিরে পেল তাঁর বাবাকে।’
জামিনে মুক্তি পেয়ে সন্ধ্যায় জামাল মিয়া কোটালীপাড়ার বাড়িতে এসে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সাংবাদিকদের লেখনীর কারণে আমার পরিবারের করুণ পরিণতির বিষয় সকলের নজরে আসে। এ কারণে আজ আমি মুক্তি পেয়েছি। আমি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
গতকাল বুধবার আজকের পত্রিকায় ‘আমাদের দেখাশোনা করার কেউ নেই’ শিরোনামে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশব্যাপী আলোচনার ঝড় ওঠে।
এদিকে আজ কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুনুর রশিদ, সহকারী পরিচালক মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান চিত্রাপাড়া গ্রামে জামাল মিয়ার বাড়িতে গিয়ে নগদ টাকা, শিশুখাদ্য, গরম কাপড়, শিক্ষা উপকরণ, খেলনাসামগ্রী জামাল মিয়ার মা গোলেজান বেগমের হাতে তুলে দেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সেবামূলক প্রতিষ্ঠান পরিবারটিকে নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৪০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে