
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়িচাপায় নিহত আহসান কবির খানের পরিবারকে সহায়তা দেবে ডিএনসিসি। মৃত্যুর প্রায় ছয় মাস পর অবশেষে কবিরের দুই সন্তানের পড়ালেখা (মাস্টার্স/সমমানের ডিগ্রি) শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে অফিস আদেশও দেওয়া হয়েছে।
রোববার ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশ বলা হয়, আহসান কবির খানের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে মেয়র আতিকুল ইসলামের নির্দেশে তাঁর সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সন্তানদের মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া আহসান কবির খানের স্ত্রী নাদিরা পারভিনের অনুকূলে আর্থিক অনুদান ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। এই অনুদান ২৫ নভেম্বর ২০২১ হতে কার্যকর করা হয়।
গত বছরের ২৫ নভেম্বর পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়িচাপায় নিহত হন সংবাদকর্মী আহসান কবির খান। দুর্ঘটনার পর অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। তবে দুর্ঘটনার প্রায় দুই মাসেও কবিরের পরিবারকে কোনো সহযোগিতা না করায় গত ২৩ জানুয়ারি আজকের পত্রিকায় ‘কবিরের পরিবার পেল শুধু কথা ও প্রতিশ্রুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে নড়েচড়ে বসে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এ বিষয়ে কবির খানের স্ত্রী নাদিরা পারভিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটির মৃত্যুতে আমরা অসহায় জীবন-যাপন করছি। সিটি করপোরেশন প্রথম দিকে এগিয়ে না এলেও এখন প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের পরিবারের জন্য সহায়ক হবে।’

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
প্রায় ১৭ বছর আগে পাশের শেরপুর সদর উপজেলার সাত নম্বর চর এলাকার বাসিন্দা আহমত মোল্লাহর মেয়ে মঞ্জুরার সঙ্গে সুজন মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে মঞ্জুরার মৃত্যু হয়।
৫ মিনিট আগে
অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন আদালতের বিচারকরা দ্রুত ও কার্যকরভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান বিচারপতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসব সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ...
৩৬ মিনিট আগে
একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে দিগন্তজোড়া নীল সমুদ্র—প্রকৃতির এমন অনন্য মেলবন্ধনই কক্সবাজারকে করেছে বাংলাদেশের পর্যটনের অন্যতম প্রধান গন্তব্য। ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকত, পাহাড়, ঝরনা, পাথুরে তটরেখা আর মেরিন ড্রাইভ ঘিরে দিন দিন বাড়ছে দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা।
১ ঘণ্টা আগে