
শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার প্রলোভনের ফাঁদে ফেলে বিভিন্ন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতে জড়িত চক্রের আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা, ফরিদপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
আজ সোমবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৫ অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রের মূলহোতা জাকির হোসেন হাওলাদার (৪৭), অন্যতম হোতা মো. বাপ্পি মোল্লা (২০), মো. উসমান গনি মোল্লা (৩৩), শামীম হোসেন (২৯), মোহাম্মদ জিহাদ (৩৪), কাজী সাদ্দাম হোসেন ওরফে আমির হামজা (২৬), মো. আহাদ গাজী (২৪) ও মো. মোস্তাফিজুর রহমান ওরফে জয় (২৬)।
লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বলেন, ‘সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নাম করে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একশ্রেণির প্রতারক চক্র বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবকের কাছে থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।’
একজন ভুক্তভোগীর মামলার বরাত দিয়ে র্যাব কর্মকর্তা বলেন, গত ২৪ মার্চ রাজশাহীর বোয়ালিয়া মডেল থানাধীন শালবাগান রাজশাহীর বিএনসিসি অফিসে অবস্থানকালে এক ভুক্তভোগীর ব্যক্তিগত মোবাইল নম্বরে অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্টেট শাখায় কর্মরত মিজানুর রহমান বলে পরিচয় দিয়ে তাঁর মেয়ের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ায় শিক্ষা উপবৃত্তির ২২ হাজার ৫০০ টাকা এসেছে বলে জানায়। ওই টাকা বাদীর অ্যাকাউন্টে চলে যাবে, সে জন্য একটি ব্যাংকের এটিএম কার্ডের ১৬ ডিজিটের নম্বর চান। পরে তিনি তাঁর ১৬ ডিজিটের নম্বর দেন। এরপর ওটিপি যাবে বলে জানায়। পরবর্তীকালে বাদী মোবাইল মেসেজ অপশনে দেখতে পায় বাদীর অ্যাকাউন্ট থেকে চারবারে ১ লাখ ৫০ হাজার ৫০০ টাকা তুলে নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে র্যাবের এই কর্মকর্তা বলেন, সারা দেশে এই চক্রের দুই হাজারের বেশি সক্রিয় এজেন্ট বা সদস্য রয়েছে। যারা প্রতি হাজারে ৩০ থেকে ৪০ টাকা কমিশনে প্রতারণার কাজ করে। এজেন্ট হতে হলে দিতে হয় অগ্রিম ৫০ হাজার টাকা। চক্রটির সঙ্গে জড়িত একটি মোবাইল অপারেটর কোম্পানির সিম কার্ড বিক্রেতারাও।
তারা অন্যের নামে সিম রেজিস্ট্রেশনকৃত সিম বা বিক্রি করা সিম সংগ্রহ করে প্রতারণামূলক কাজে ব্যবহার এই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলে।

মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় কাভার্ডভ্যান থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল বগুড়ার শেরপুর উপজেলার দুটি গুদাম থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৫৩ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আ’লা মওদূদীর লেখা তফসির গ্রন্থ পোড়ানোর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে তদন্ত কর্মকর্তাকে আগামী ১৭ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে...
১৫ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বাকসার উচ্চ বিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষু শিবিরে প্রায় ১৫০ রোগী চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন। বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা চক্ষু হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৩০ জনকে ছানি অপারেশনের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
১৮ মিনিট আগে
টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটম্বুর হয়েছে রাঙামাটির কাপ্তাই লেক। পানির স্তর বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটি ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে