
কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা ও আজকের পত্রিকার সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞার দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর মিরের পাড় ঈদগাহ জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, সাংবাদিক ফখরুল ইসলাম ভূঁঞা আজকের পত্রিকার অনলাইন বিভাগে কাজ করতেন। আজকের পত্রিকায় তিনি ‘ফাহির ফখরুল’ নামে পরিচিত ছিলেন। গতকাল শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। পরে রাতেই মরদেহ ঢাকা থেকে তাঁর নিজ বাড়িতে আনা হয়। আজ বেলা ১১টায় তাঁর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ফখরুল ইসলাম ভূঁঞার দাফন সম্পন্ন করা হয়েছে। দাফন শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
জানাজা পরিচালনা করেন, মিরের পাড় ঈদগাহ জামে মসজিদের খতিব।
উল্লেখ্য, গতকাল শনিবার সকাল ৮টায় অফিসে এসে সারা দিন স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন করে বেলা ৩টার দিকে বাসায় চলে যান ফাহির ফখরুল। বাসায় ফেরার পর শরীর খারাপের কথা জানান তিনি। এরপর শরীর আরও খারাপ হওয়া শুরু করলে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় প্রথমে তাঁকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান ফাহির মারা গেছেন। এরপর তাঁকে পাশের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও জানানো হয় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাহির মারা গেছেন।

হেফাজতে ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য, ফতোয়াবাজি এবং হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। আজ শুক্রবার পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়...
১ ঘণ্টা আগে
দ্রুত শ্রম আইন ২০২৬ পূর্ণ বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন ও গণতান্ত্রিক শ্রমবিধি প্রণয়ন এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে
হাতে মেহেদির রং এখনো শুকায়নি। নববধূকে নিয়ে আনন্দে ভাসছিল পুরো পরিবার। কিন্তু মুহূর্তের এক অসতর্কতায় সেই আনন্দ রূপ নিল শোকে। বাসর রাতেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন বর আহমেদ আনাস বাপ্পি (২২)। বিধবা হলেন নববধূ সাইরা খাতুন (১৮)। নববধূকে বাড়িতে আনার কয়েক ঘণ্টার ব্যবধানে বিয়ের বাড়ির আনন্দ পরিণত...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজ ও পাশের ঝুটের গুদামে (গোডাউন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে