
কুমিল্লার হোমনায় হোমনা ভিক্টর স্কুল এন্ড কলেজের বারান্দায় গাঁজা সেবনের দায়ে তিনজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে তাঁদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— হোমনা সদরের পশ্চিম পাড়ার মৃত আমজাদ সরকারের ছেলে মো. সজীব সরকার (২৪), জাকির হোসেনের ছেলে মো. জুবায়েদ হোসেন (২৬) এবং মশিউর রহমান রতনের ছেলে নিয়াজ রহমান সিয়াম (২২)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনার এসিল্যান্ড আহমেদ মোফাচ্ছের জানান, বুধবার রাতে হোমনা ভিক্টর স্কুল এন্ড কলেজের বারান্দায় গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। পরে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহমেদ মোফাচ্ছের।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১৯ মিনিট আগে
আজ দুপুরে পাকেরহাট থেকে বোর্ডেরহাট হয়ে কায়েমপুরের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। পথিমধ্যে কায়েমপুর শাহপাড়া এলাকায় পৌঁছালে শিশু আবিদ ট্রাক্টরের নিচে পিষ্ট হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে। এ অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
চার দিন আগে লালমনিরহাট থেকে নিখোঁজ হন বৃদ্ধ সুরুজ আলী (৬৩)। এরপর গত শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎসংলগ্ন জেপি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন গতকাল শনিব
১ ঘণ্টা আগে