
রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, কুমিল্লায় বিজয় এক্সপ্রেস দুর্ঘটনায় কারও কোনো গাফিলতি থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার সাধারণ মানুষের নিরাপদে রেলযাত্রা নিশ্চিত করতে চায়।
আজ শনিবার কুমিল্লার নাঙ্গলকোট তেজের বাজারে বিজয় এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরও বলেন, ঈদের আগে রেলের ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাড়া না বাড়ানোর বিষয়ে আরও আলোচনা হচ্ছে।
এ সময় মন্ত্রী মো. জিল্লুল হাকিমের সঙ্গে জাতীয় সংসদের রেলপথ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, সদস্য গাজী শফিকুর রহমান, সদস্য নুরুন নাহার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার সাহাদাত আলী, মহাব্যবস্থাপক পূর্বাঞ্চল নাজমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, ১৭ মার্চ দুপুর ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশে রওনা হয় বিজয় এক্সপ্রেস। বেলা পৌনে ২টার দিকে নাঙ্গলকোটের হাসানপুরে পৌঁছালে তেজের বাজার এলাকায় বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। ১৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে পরদিন ভোর ৫টার দিকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সচল হয়
এ ঘটনায় নাশকতার অভিযোগে লাকসাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় চার কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
২ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৭৬ লাখ ১ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এবারের বাজেট কমেছে ২৯ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৪৪৭ টাকা। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।
৪ মিনিট আগে
অভিযানের সময় নীলফা বাজারের মোল্লা ফার্মেসির ফ্রিজে ওষুধের সঙ্গে তরকারি পাওয়া যায়। একই সঙ্গে বিদেশি, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দোকানের মালিক হেদায়েত মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় একই বাজারের জয় ফার্মেসির
৯ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিরোজুল ইসলাম (৪৮) নামের এক শিক্ষক উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের আদেশে গত মঙ্গলবার রাতে রাজশাহী কারাগার থেকে মুক্তির পর ফিরোজুলকে শতাধিক গাড়ির বহর নিয়ে ফুল দিয়ে বরণ করেন তাঁর সমর্থকেরা।
১৫ মিনিট আগে