
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী। নিহতরা হল—মিম (১৪) , তাসফিয়া (১৩) ও লিমা(১২)।
লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই তিন স্কুল ছাত্রী প্রতিদিনের মত স্কুলে যায়। বিজয়পুর এলাকায় রেল লাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী দ্রুতগতির বিজয় এক্সপ্রেস ট্রেনে তারা কাটা পড়ে। এসময় তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
এ ঘটনার জের ধরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ঢাকা—চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা—নোয়াখালী মহাসড়ক অবরোধ করে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে