
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে দেবিদ্বারের কৃষিজমি তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ২ হাজার ৭৯৩ হেক্টর জমির আগাম রবি শস্য ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ।
দেবিদ্বার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ১ হাজার ২৫ হেক্টর জমিতে আগাম আলু ও ৭৫০ হেক্টর জমিতে নানা রকমের সবজির আবাদ করা হয়েছিল। এর মধ্যে মুলা ৫৬ হেক্টর, লালশাক ৭৫ হেক্টর, ডাঁটা ৫৪ হেক্টর, লাউ ৭০ হেক্টর, ফুলকপি ৯৬ হেক্টর, বাঁধাকপি ৬০ হেক্টর, টমেটো ৮০ হেক্টর, পালং শাক ২৫ হেক্টর, শসা ২৫ হেক্টর, করলা ৩০ হেক্টর, ঢ্যাঁড়স ৩৬ হেক্টর, কাঁচা মরিচ ৬৫ হেক্টর, ধনিয়া পাতা ৮৫ হেক্টর, পেঁয়াজ ২০ হেক্টর, রসুন ১০ হেক্টর, মিষ্টি আলু ১৫ হেক্টরসহ ২ হাজার ৭৯৩ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
উপজেলার মোহনপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টানা বৃষ্টিপাতে ভাসছে কৃষকের আমন ধান ও সবজি খেত। তলিয়ে গেছে বোরো ধানের আগাম বীজতলা, আলু ও মসুরের খেত। এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন উপস্থিত অনেক কৃষক।
মোহনপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার মাঠে প্রায় দুই একর জমিতে আলু, এক একর জমিতে ফুলকপি ও দুই একর জমিতে মিষ্টি কুমড়াসহ অন্যান্য ফসল আবাদ করেছিলাম। তিন দিনের টানা বর্ষণে সবই এখন পানির নিচে। আমরা ক্ষুদ্র কৃষক, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছি। এখন আমাদের কী হবে?
রফিকুল ইসলাম নামে আরও এক কৃষক বলেন, এবার শাকসবজির বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে বুক ভরা স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গেছে। এখন শুধু হতাশা করা ছাড়া আর কিছু করার নেই।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, টানা বৃষ্টিতে চলতি মৌসুমে আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা ক্ষতির পরিমাণ কত তা নিয়ে কাজ করছেন। তবে জমিতে পানি আটকে থাকায় ক্ষতির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় তাহলে সরকার থেকে ভর্তুকির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে