
চাঁপাইনবাবগঞ্জ: আম, লিচু এবং সবজি জাতীয় পণ্য কম খরচে পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত এবারও চালু হলো ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। আজ থেকে চলবে ট্রেনটি।
আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমের মৌসুম শুরু হওয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসীকে উপহার হিসেবে এ ট্রেন দিলাম।’
ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে প্রতি কেজি পণ্য পরিবহনে খরচ পড়বে মাত্র ১ টাকা ১৭ পয়সা। যেখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতি কেজি আম পরিবহনে খরচ পড়ছে ১৫-২০ টাকার মতো।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ম্যাঙ্গো স্পেশাল বিশেষ এই ট্রেন প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করবে। এ ট্রেনটি দুপুর ২টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে আম নিয়ে ছেড়ে আসবে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে। এরপর চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর উদ্দেশে ছাড়বে।
ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৬টায় এবং ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে রাত ২টায়। আম নামিয়ে রাতেই ট্রেনটি আবার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।
মালামাল তোলার জন্য চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, রহনপুর, কাঁকন, রাজশাহী, হরিয়ান, সারদাহ, আড়ানি, আবদুলপুর স্টেশনে থামবে বিশেষ এ ট্রেন।
ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের ৫টি ওয়াগনে (পণ্যবাহী বগি) পণ্য পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনে ৪০ টন করে মোট ২০০ টন পণ্য পরিবহন করা যাবে।
গত বছর প্রথমবারের মতো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়। গত বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের মাধ্যমে ৮৫৭ টন পণ্য পরিবহন করে ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা আয় করে রেল কর্তৃপক্ষ।
উদ্বোধনের সময় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রাজশাহী রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আ. রকিব, সিভিল সার্জন ডা. নজরুল চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন শিমুল, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসিসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালবাহী ট্রেনটিতে আম উঠিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনকে নতুন সাজে সাজানো হয়।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১২ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৩ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৪ মিনিট আগে