মোটা অঙ্কের টাকা দিয়ে কিনতে হয় ইলেকট্রনিক বা ডিজিটাল অর্থ ক্রিপ্টোকারেন্সি। এরপর কোনো পরিশ্রম ছাড়াই আয় করা যায় ডলার। আল্টিমা ফার্ম নামের একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে লেনদেন করা হয়। আবার কাউকে রেফারেন্স দিয়ে এর সঙ্গে যুক্ত করতে পারলে অতিরিক্ত ডলার উপার্জন করা সম্ভব। এমন প্রলোভন দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল একটি প্রতারক চক্র।
সেই প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব)। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড়ের একটি রেস্টুরেন্টের ভেতর থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটক আলিউল আজিম (৩৫) আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধভাবে ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা। তিনি জেলা শহরের স্বরূপনগর এলাকার বাসিন্দা। আটক অন্য দুজন হলেন গোমস্তাপুর উপজেলার পুরোনো প্রসাদপুর গ্রামের মো. শামসুদ্দিন (২৫) ও একই উপজেলার কলোনি ডাইনপাড়া মহল্লার মো. আরিফ হোসেন (২৫)। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, র্যাবের দায়ের করা মামলায় তিন প্রতারককে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২১ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে