পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মৌখিক পরীক্ষা চলাকালে অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে কক্ষে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক হেমায়েত জাহান।
এ ঘটনার দুই দিন পার হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে মানববন্ধন করেছে পবিপ্রবি শিক্ষক সমিতির সদস্যরা। পরে পবিপ্রবি উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন তাঁরা।
এ ছাড়া আজ বিকেলে কৃষি অনুষদের বিভিন্ন সেমিস্টারের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা বর্জন করে শিক্ষক সমিতি। পাঁচ দিনের মধ্যে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে টানা কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জিহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান মিয়া।
গত সোমবার দুপুরের দিকে কীটতত্ত্ব বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা চলাকালে অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে মারধরের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক ও কর্মচারীরা এসে তাকে উদ্ধার করেন।
কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম হেমায়েত জাহান আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগের সভাপতি সাগর এর আগে আমাকে হুমকি দিয়েছে। যার মূল কারণ ওর সঙ্গের এক মেয়ে আমাদের বিভাগের শিক্ষার্থী ও পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। সাগর আমাকে বলেছিল ওকে পাশ করিয়ে দিতে। কিন্তু আমি বলেছিল রেজাল্ট হওয়ার পরে পাশ করানোর সুযোগ নেই। এটি আইনের মধ্যে নেই। কিন্তু সাগর বলে এই বিশ্ববিদ্যালয় আইন বলে কোনো কথা নেই। সকল আইন ভেঙেই আমি সাগর আজ সভাপতি।’ তিনি আরও বলেন, ‘এর পরে শিক্ষক সমিতির কাছে সাগর ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এসে বলেছিল, আমার রুমে এসে হামলা করা হবে। সে তাঁর লোকজন দিয়ে আমাকে তালা মেরে অবরুদ্ধ করলো।’
পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর আজকের পত্রিকাকে বলেন, ‘ওই শিক্ষক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং বিএনপিপন্থী সংগঠনের সেক্রেটারি। তাই দলগত কারণে সে মিথ্যা ছড়াচ্ছে। এ ঘটনার সঙ্গে আমি বা ছাত্রলীগের কেউ জড়িত নয়।’
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জিহাদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষায় দায়িত্বরত অবস্থায় শিক্ষককে অবরুদ্ধ করার প্রতিবাদে সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল। আমরা চাই, এর সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’
পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষক সমিতি আমাদের কাছে স্মারকলিপি দিয়েছে। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি করতে বলেছি। তদন্তের পর জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে