
পটুয়াখালীর কলাপাড়ায় স্থাপিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুর ১২টার দিক বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে সোমবার বেলা ১০টা ৪২ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ১১টা ১৫ মিনিটে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে শুরু হয় নৌকা প্রদর্শনী। এ নৌকা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবন বৈচিত্র্য।
নৌকায় গান পরিবশেনসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয় রাবনাবাদ নদী এলাকা। এসময় প্রধানমন্ত্রী হাত নাড়িয়ে নৌকায় থাকা জেলেদের শুভেচ্ছা জানান। এছাড়া প্রধানমন্ত্রীকে তার মোবাইল থেকে নৌকা প্রদর্শনীর দৃশ্য ধারন করতে দেখা যায়।
সকালে নৌকাগুলো রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধ করে রাখা হয়। এর মধ্যে একশ নৌকা ছিলো পালতোলা, একশ নৌকায় ছিলো প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুন এবং বাকি ২০টি নৌকায় ছিলো নিরাপত্তাকর্মীরা। প্রতিটি নৌকায় রং বেরংয়ের পোশাকে ৪ জন করে মোট ৮৮০ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা গেছে।
পরে প্রধানমন্ত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে আয়োজিত এক সুধী সমাবেশে অংশগ্রহণ করেন। এই সুধী সমাবেশ থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে শতভাগ বিদ্যুৎতায়নেরও ঘোষনা দিবেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে