বরিশালের অভিজাত হোটেল গ্র্যান্ড পার্কে গত ২ জুলাই বিকেলে কফি পান করতে যান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। কফি পান শেষে তিনি কাপে মরা মাছি দেখতে পান। ওই ঘটনায় মহাপরিচালক গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে গতকাল বুধবার বিকেলে বরিশালে শুনানি শেষে গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ‘গত ২ জুলাই মহাপরিচালক বরিশালে এসে গ্র্যান্ড পার্কে কফি পান করেন। কফিতে মরা মাছি পাওয়ায় ৩ জুলাই তিনি তাদের কাছে লিখিত অভিযোগ করেন। এর প্রমাণও তিনি উপস্থাপন করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে শুনানি হয়। হোটেল গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষ কফিতে মরা মাছি থাকার কথা স্বীকার করেছে। এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় হোটেল গ্র্যান্ড পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।’
জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন হোটেল গ্র্যান্ড পার্ক এর মার্কেটিং অফিসার ইরফান সুমন। তবে এই জরিমানা কতটা যৌক্তিক সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত বলেন, ‘ভোক্তা অধিকার মহাপরিচালকের অভিযোগে গ্র্যান্ড পার্কের বিরুদ্ধে এমন ব্যবস্থা আশাব্যাঞ্জক। এ ধরনের উদ্যোগ সাধারণের ক্ষেত্রেও কার্যকর হওয়া উচিত। তাহলে সাধারণ ভোক্তা হয়রানির শিকার হবেন না।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে