
বরিশালে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ শনিবার সকাল ৮টায় নগরের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
হেমায়েত উদ্দিন ঈদগাহে জামাত আদায় করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সাধারণ মানুষ। ভেদাভেদ ভুলে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন সবাই।
ঈদের প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এরপর ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। তবে বৃষ্টিতে মুসল্লিদের নামাজে অংশ নিতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। এবারই প্রথম হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানের পাশে নারীদের জন্য আলাদা নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়।
এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গৌরনদী সরকারি কলেজ মসজিদে ঈদের জামাতে অংশ নেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন ঈদের দিন নিজ বাসায় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

বগুড়ার আদমদীঘিতে ঈদে বোনের বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীদের হামলায় উম্মে হাবিবা ঊর্মি (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোন, বোনের স্বামী ও দুই সন্তানসহ আরও অন্তত চারজন আহত হন।
২৩ মিনিট আগে
দিনাজপুরের হিলি সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাবপিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৪ জনের প্রাণ হারানোর ঘটনায় তাঁদের পরিবারে ঈদের কোনো আনন্দ নেই। দুর্ঘটনার শোক কাটিয়ে উঠতে পারেনি স্বজনহারা পরিবার তিনটি। এখনো শোকের ছায়া ও স্বজনদের শূন্যতায় বিবর্ণ বেঁচে থাকা মানুষেরা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে আঘাত করে মো. রাজু (৩০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
২ ঘণ্টা আগে