
বরিশালের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক বৃদ্ধের মৃত্যু ও এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া একটি যাত্রীবাহী লঞ্চের পেছনের অংশ ডুবে গেছে। তবে লঞ্চের কেউ হতাহত হননি। আজ বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, আজ ভোর ৬টা ৫৫ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। এ সময় একাধিক বজ্রপাত হয়। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝোড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। বাতাস থেমে গেলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৯ দশমিক ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
আকস্মিক বাতাসে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামে গাছ উপড়ে রজিত বিহারি (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজ জানান, রজিত বিহারি টিনের ঘরে স্ত্রী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। ঝড়ে ঘরের পাশে থাকা চাম্বল গাছ উপড়ে পড়ায় আঘাত পেয়ে তিনি মারা যান। তাঁর স্ত্রী ও দুই সন্তান অক্ষত আছেন।
একই সময়ে হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন মাসুদ রাঢ়ী (১৮) নামের এক যুবক। তিনি উপজেলার চরকিল্লা গ্রামের কালাম রাঢ়ীর ছেলে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘বাবা-ছেলে একই নৌকায় মাছ ধরছিলেন। আজ সকালে আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে যায়। অন্য জেলেদের সহায়তায় কালাম উদ্ধার হলেও মাসুদ নিখোঁজ হন। বিকেল ৫টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।’
অপরদিকে আজ সকালের ঝড়ে হিজলার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। গাছের ডালপালা ভেঙে পড়ে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে যাত্রীবাহী লঞ্চ এমভি ইনজাম কাজীরহাট থানার লতা নদীর নামক লঞ্চঘাট এলাকায় আংশিক ডুবে গেছে। এর আগেই যাত্রীরা লঞ্চ থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনা কবলিত লঞ্চের সুকানি মো. নিজাম উদ্দিন বলেন, ‘লঞ্চটি কাজিরহাটের ভঙ্গা লঞ্চঘাট পৌঁছালে যাত্রী তুলছিলাম। হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হলে সকাল সোয়া ৭টার দিকে লঞ্চটিকে চালু অবস্থায় পেছনের দিকে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ঝড়ের তাণ্ডবে লঞ্চের পেছনের অংশ লতা নদীতে ডুবে যায়। দ্রুত যাত্রীরা তীরে ওঠে।’
এমভি ইনজাম লঞ্চে ১৬-১৭ জন যাত্রী ছিলেন বলে জানান সুকানি নিজাম। তিনি বলেন, ‘যাত্রীদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একজন শিশু ছিল। সবাই নিরাপদে তীরে উঠেছেন।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘এমভি ইনজাম বরিশালে আসছিল। ঝড়ে পেছন দিয়ে লঞ্চটি কাত হয়ে পড়ে।’

চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
৬ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
২৬ মিনিট আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
২৬ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে