
বান্দরবানে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সব রাজনৈতিক দল এবং আঞ্চলিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেছেন, এলাকার উন্নয়নের পূর্বশর্ত শান্তিপূর্ণ অবস্থান।
আজ মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। বান্দরবান শহরের প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ সমাবেশ আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য এলাকার স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও সুপেয় পানি সরবরাহে বর্তমান সরকার কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পাহাড়ে সুষম বণ্টন নিশ্চিত করা হবে এবং সবার আর্থসামাজিক উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।
পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য জেলাগুলো নানা ধরনের ফলের জন্য প্রসিদ্ধ। ফলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে সরকার কাজ করবে। কৃষকদের সার্বিক সহযোগিতাও অব্যাহত রাখা হবে।
লাল-সবুজের স্বাধীনতাকে লালন ও ধারণ করে সবার সঙ্গে সহাবস্থান নিশ্চিত করতে হবে উল্লেখ করে মন্ত্রী শান্তিপূর্ণভাবে বসবাসের আহ্বান জানান। পার্বত্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি পার্বত্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পার্বত্য এলাকার উন্নয়নে সবার সহযোগিতা চান।
বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গণির সভাপতিত্বে সমাবেশে যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ ও মো. জাহাঙ্গীর আলমসহ বিএনপির বান্দরবান জেলা শাখা এবং বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বান্দরবানে আসায় সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষও তাঁকে সংবর্ধনা দেন। এ উপলক্ষে জেলার সাত উপজেলার নেতা-কর্মীরা সকাল থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে বান্দরবান শহরে স্বাগত মিছিল করেন। মন্ত্রীকে বরণ করতে জেলা শহরে শতাধিক তোরণ নির্মাণ করা হয়।

‘আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যারা ভোট দিতে যাননি, তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।’
৩ মিনিট আগে
দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অবতরণ করল বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট। আজ মঙ্গলবার সকালে ওমানের সালাম এয়ারের ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখন থেকে মাস্কাট-সিলেট রুটে নিয়মিত যাত্রী পরিবহন করবে সালামএয়ার।
১৮ মিনিট আগে
নাটোরের লালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, মাদক, দুর্নীতি ও বেকারত্ব মোকাবিলায় সরকার কাজ করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানিয়ে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।
২৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর গাড়িবহরের কারণে অসুস্থ শিশুকে নিয়ে যেতে দেওয়া হয়নি—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলছে, প্রধানমন্ত্রীর গাড়িবহরের জন্য নয়, বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে রাজধানীর বাংলামোটর ক্রসিংয়ে পূর্ব-পশ্চিমমুখী সিগন্যাল
৩২ মিনিট আগে