
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত মেহনাজ আফরিন হুমাইরার (৮) লাশ নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে স্বজনেরা আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হুমাইরার লাশ নিয়ে গতকাল রাতে একটি অ্যাম্বুলেন্সে তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার তেলিপাড়া এলাকায় যাচ্ছিলেন স্বজনেরা।
যাওয়ার পথে রাত ২টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে লেগে উল্টে যায়। এ সময় ওই অ্যাম্বুলেন্সে থাকা নিহত শিক্ষার্থীর কয়েকজন স্বজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।
পরে স্থানীয় সফিপুর তানহা হেলথকেয়ার হাসপাতালে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁরা রাতেই অন্য একটি অ্যাম্বুলেন্সে নিহত শিক্ষার্থী হুমাইরার লাশ নিয়ে গ্রামের বাড়িতে চলে যান।
সফিপুর তানহা হেলথকেয়ার হাসপাতালের অ্যাডমিন অফিসার মোশাররফ হোসেন বলেন, ‘রাতে দুর্ঘটনাকবলিত ওই অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত অবস্থায় আমাদের হাসপাতালে এসেছিলেন। কিন্তু তাঁরা গুরুতর অবস্থায় ছিলেন না। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’
এ ব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিম জানান, রাতে ওই লাশবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা-টঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে অন্য একটি অ্যাম্বুলেন্সে ওই শিক্ষার্থীর লাশসহ স্বজনদের টাঙ্গাইলে তাঁদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে