
রাজধানীর শ্যামপুরে চার হাজার ইয়াবাসহ মোহাম্মদ ফোরকান (৩৫) ও ইমরান শাহরিয়ার (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল রোববার বিকেলে ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।
ডিবি পুলিশ জানায়, রোববার বিকেল সোয়া ৫টার দিকে ডিবির মতিঝিল বিভাগের একটি দল শ্যামপুরের ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে ৪ হাজার ইয়াবা ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই যুবক পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। এদের মধ্যে মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে ইমরান শাহরিয়ারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এদের আদালতে পাঠানো হয়েছে।

প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
ফরিদপুরে সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া দুই নেতার এলাকায় আধিপত্য ও একটি বাজারে প্রভাব বিস্তার নিয়ে প্রায় সাত ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘরে হামলা চালিয়ে পাট-পেঁয়াজ লুটপাটের অভিযোগসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া এ সংঘর্ষে দুটি উপজেলার চার থেকে পাঁচটি গ্রামের বাসিন্দারা অংশ নেয়।
১ ঘণ্টা আগে
‘আমার মা সকালে কাজে গিয়ে দুপুরে ফিরেছিল। আমি মাকে বাড়িতে রেখে বিকেলে ভ্যান চালাতে গিয়েছিলাম। মা সুস্থ ছিল। আমার সঙ্গে কথা বলেছে। রাতে মনিরামপুর বাজারে থাকতেই ফোনে শুনি, আমার মা বেঁচে নেই। তড়িঘড়ি বাড়ি এসে দেখি, মায়ের লাশ বারান্দায় শোয়ানো। থুতনির নিচে কাটা দাগ, রক্ত বের হয়ে আছে। শরীরের বিভিন্ন স্থানে
১ ঘণ্টা আগে