
গাজীপুরের কালিয়াকৈরের গজারি বন থেকে মশিউর রহমান (৪৫) নামের এক কারখানা কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিকা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।
নিহত মশিউর রহমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজভল্লবপুর এলাকার মৃত হাজি আমজাদ হোসেনের ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানার কর্মকর্তা হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে মশিউর রহমান নিখোঁজ ছিলেন। আজ দুপুরের দিকে গলাচিপা এলাকার বনের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বনের ভেতরে গিয়ে গাছের সঙ্গে অর্ধগলিত মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটির শরীরের অধিকাংশ মাটির সঙ্গে লাগানো এবং গলায় রশি প্যাঁচানো ছিল। মুখে আগুন দেওয়ার চেষ্টার চিহ্ন রয়েছে।
দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে মরদেহটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে বলে ধারণা করছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, বন থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য সম্ভাব্য তিনটি....
১ ঘণ্টা আগে
জনপ্রতিনিধিদের কাজ নিরাপত্তা বাহিনীকে তুষ্ট করা নয়, জনগণের স্বার্থরক্ষা করা। প্রস্তাবিত আইন পাস হলে উচ্চবিত্ত বা সমাজে পরিচিত কেউ গুমের শিকার হলে গণমাধ্যম ও জনমতের চাপে কিছুটা সুরাহা মিলতে পারে। কিন্তু প্রান্তিক ও দরিদ্র মানুষ ভুক্তভোগী হলে, তা নানা কারণে কঠিন হবে। সরকার গুম না করার প্রতিশ্রুতি...
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপদ্রব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় রিশাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল হোসেন পলাতক রয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে