Ajker Patrika

ভূমিদস্যুদের হাত অনেক বড়, তাঁদের দুর্বল ভাবলে চলবে না: গয়েশ্বর

কেরানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫২
ভূমিদস্যুদের হাত অনেক বড়, তাঁদের দুর্বল ভাবলে চলবে না: গয়েশ্বর
দক্ষিণ কেরানীগঞ্জের চরপানিয়া এলাকায় অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার কেরানীগঞ্জে ভূমিদস্যুতার মাধ্যমে কৃষকের জমি দখল ও আবাসন ব্যবসার নামে প্রতারণার অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভূমিদস্যুদের হাত অনেক বড়। তাঁরা উচ্চ সমাজে বাস করেন। তাঁদের দুর্বল ভাবলে চলবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চরপানিয়া এলাকায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, কেরানীগঞ্জ একসময় কৃষিপ্রধান এলাকা ছিল। বিভিন্ন হাউজিং প্রকল্পের নামে ভূমিদস্যুতার মাধ্যমে গরিব কৃষকের জায়গা গ্রাস করে ফেলা হয়েছে। অনেকে জমি বিক্রি করেও পুরো টাকা পাননি। আবার চক্রটি নকশার তুলনায় বেশি প্লট বিক্রি করেছে। এতে কৃষকেরা যেমন বঞ্চিত হয়েছেন, তেমনি জমির ক্রেতারাও প্রতারণার শিকার হচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই চক্রকে দুর্বল ভাবলে চলবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পরিকল্পিতভাবে এগোতে হবে। প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগে, রাতারাতি কোনো কিছু করা সম্ভব নয়। দেখতে যতটা সহজ মনে হয়, কাজ ততটা সহজ নয়। বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এমনকি প্রশাসনের ওপরও হুমকি আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত