
নেত্রকোনার কলমাকান্দায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোনা সদর উপজেলার কুরপাড়া মীরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার ময়মনসিংহ র্যাব-১৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এ এন এম সাইফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি মো. রিফাত দেওয়ান (১৯) ও তাঁর সহযোগী মো. রিমন আহম্মেদ (২৪)।
মামলার এজাহার, র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলমাকান্দার স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসায় যাতায়াতের সময় রিফাত তাঁকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে রিফাতের পরিবারকে জানানো হলে ক্ষিপ্ত হয়ে কিশোরীকে অপহরণের পরিকল্পনা করেন রিফাত।
মামলার বিবরণ অনুযায়ী, ৯ আগস্ট সকালে মাদ্রাসায় যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তিরা জোর করে ওই কিশোরীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে রিফাত তাঁকে ধর্ষণ করেন। একই সঙ্গে তাঁর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। পাশাপাশি রিফাতের সঙ্গে ওই কিশোরীকে বিয়ে দিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১৪ আগস্ট কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।
র্যাব-১৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এ এন এম সাইফুজ্জামান জানান, মামলা হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কুরপাড়া মীরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সকালে তাঁদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, র্যাবের কাছ থেকে গ্রেপ্তার আসামিদের গ্রহণের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজ অটোরিকশাচালক মো. রুমনের সন্ধান ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অপহরণ মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে; তিনজনকে আটক ও অটোরিকশা উদ্ধার করা হলেও রুমনের সন্ধান মেলেনি।
৩ মিনিট আগে
সকল অপকর্মের মূল মাদক বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবির খান। আজ সোমবার বিকেলে চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপজেলার গোয়ালপাড়ায় চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালান, মানবপাচার, কিশোর গ্যাং, অনলাইন জুয়া সম্পর্কে
১৩ মিনিট আগে
চট্টগ্রামে সাতকানিয়া থানার সাবেক দুই পুলিশ কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে হেফাজতে নির্যাতন ও অসদাচরণের অভিযোগে করা নালিশি মামলা সরাসরি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে সাতকানিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তদন্ত করে প্রতিবেদন দাখিলের ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারকেও নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
ব্যবসায়ী অপহরণ মামলায় খুলনার একটি আদালত চারজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককেই ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত
১৮ মিনিট আগে