
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এই মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও জানান আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণার জন্য ব্যবহৃত মাঠটিতে আগে আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হতো। পরে বাণিজ্যমেলা পূর্বাচলে স্থানান্তর করা হলেও মাঠটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়া হয়নি। মাঠটি ফিরে পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে। এর মধ্যে সেখানে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার কথা সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে।
শেকৃবির অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপন করা হলে রাজধানীর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও অক্সিজেন সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মাঠটি শুধু কৃষি গবেষণার জন্য নয়, ঢাকা শহরের পরিবেশ রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। তাই অবিলম্বে মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ফিরিয়ে দিতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার জমি অন্য কাজে ব্যবহারের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
মানববন্ধনে এক শিক্ষার্থী বলেন, মাঠটি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে চেষ্টা করা হয়েছে। কিন্তু সেখানে সচিবালয় স্থাপনের পরিকল্পনার কথা শোনার পর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ছেড়ে রাস্তায় নামতে হয়েছে। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলন করা হবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ শীর্ষক কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে স্বামী ইসমাইলের মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে গিয়েছিল। স্বামীর সারা শরীর ছিল রক্তাক্ত। ব্যান্ডেজ না করে তার দেহ নড়াচড়া করা যাচ্ছিল না। লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়ার পথে পুলিশ-বিজিবি হেনস্তা করে। যার কারণে দুর্ঘটনায় স্বামী মারা গেছে বললে অ্যাম্
১ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া দুই শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে।
৭ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় রুকন উদ্দিন (৪০) নামের এক মিশুকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদিয়ার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মো. আনিসুর রহমান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আনিসুর রহমান কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরার এলাকার এন্তা মিয়ার ছেলে।
১০ মিনিট আগে