
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার প্রতিবাদে থানায় জিডি করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন।
আজ মঙ্গলবার বিকেলে তিনি ভোলা মডেল থানায় এই জিডি করেন। সাধারণ ডায়েরিতে দুজনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও সাতজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে আব্দুর রহমান রিফাত (১৯) ও মো. নাছিরের ছেলে মো. মাসুম (১৮)।
খন্দকার আল আমিন বলেন, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অভিযুক্তরা ফেসবুকে ভিডিওতে অশ্লীল ভাষায় গালমন্দ করেন, যা কখনই মেনে নেওয়া যায় না। এ ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় জিডি করেছি। প্রশাসন দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তির ব্যবস্থা করলে কেউ আর এমন অপরাধ করার সাহস পাবে না।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জিডির অনুমতির আবেদনের জন্য আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে। আদালতের অনুমতির পর তদন্ত শুরু হবে। অভিযুক্তরা ইতিমধ্যেই এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।
এদিকে আজ সন্ধ্যায় অভিযুক্ত কলেজছাত্র আব্দুর রহমান রিফাত প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় দুঃখপ্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্প্রতি বন্ধু মহলে আড্ডাকালে আবেগে বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অশালীন ও অসম্মানজনক কথা বলেছি। সেই বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সারের ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর গুদাম থেকে ২০০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) ও ৩০০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উদ্ধার করা হয়েছে।
১৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ৩০০টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকা থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
১৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বদ্ধ জলাশয়ে ডুবে জুনাইদ ও ইউসুফ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাওনা ফায়ার সার্ভিস স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মুলাইদ গ্রামের একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
৩৭ মিনিট আগে