নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময় মোট ১১টি নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও ১টি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া লাইসেন্স নবায়নের জন্য ৬টি প্রতিষ্ঠানকে ১ মাস সময় দেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায়। অভিযানে সহযোগিতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী, স্যানিটারি অফিসার আলী আকবর ও থানা উপপরিদর্শক আব্দুল হান্নান।
জানা গেছে, শনিবার বিকেলে পৌর শহরে অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় সেবা ডিজিটাল ডায়াগনস্টিক, সততা ডিজিটাল ডায়াগনস্টিক, নিরাপদ ডায়াগনস্টিক, তাহমিনা ডায়াগনস্টিক, ইডেন ডায়াগনস্টিক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক, সোমেশ্বীর ডিজিটাল ডায়াগনস্টিক, রাফিয়া ডিজিটাল ডায়াগনস্টিক, তালুকদার ক্লিনিক, জয়া হেলথ কেয়ার ক্লিনিক, পপুলার স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া কোনো কাগজপত্র না থাকায় সুপার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায় আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক দুর্গাপুর পৌর শহরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি। এ সময় নিবন্ধন না থাকায় ১১টি প্রতিষ্ঠানকে বন্ধ, ১ টি প্রতিষ্ঠানকে সিলগালা ও ৬টি প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়নের জন্য ১ মাস সময় দিয়েছি। যারা এ আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সজীব রায় বলেন, ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সেহেলী জান্নাত সুলতানা। কমিটির সদস্য অধ্যাপক ডা. শামীমুল মাসুদ আহমেদ ও সদস্যসচিব অধ্যাপক...
৩২ মিনিট আগে
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে পুলিশ সুপারের সঙ্গে কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে বেলা ১ টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
৩৪ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে একটি হাসপাতাল থেকে সাথী আক্তার (২৮) নামে এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের ডক্টরস হসপিটাল অ্যান্ড কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত সাথী সৈয়দপুর পৌর মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম...
৩৯ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৯১ শিশু। হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম গঠন করে এসব শিশুর চিকিৎসা চলছে।
৪২ মিনিট আগে