
নেত্রকোনার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে রোপণ করা গাছের চারা ও সুরক্ষা বেষ্টনী উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকার ৩৫টি গাছের চারা উপড়ে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে ৫ আগস্ট ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। রোপণ কাজে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এর মধ্যে বাবনি এলাকায় রোপণ করা প্রায় ৩৫টি গাছের চারা রাতের আঁধারে দুর্বৃত্তরা উপড়ে ফেলেছে। আজ বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, গাছের চারাগুলো বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পেত। রাতের আঁধারে চারা উপড়ে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির বলেন, ‘ডেপুটি স্পিকারের নির্দেশনায় ৫ আগস্ট আমরা এ সড়কের পাশে বৃক্ষরোপণ করেছিলাম। রাতের আঁধারে গাছের চারা ও বেড়া উপড়ে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। একটি মহল তারেক রহমানের জনকল্যাণমূলক উদ্যোগ সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়ার শেরপুরে পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর পাঁচ বছরের শিশু ওসমান আলীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, যৌনাঙ্গে কাটাছেঁড়ার পর শিশুটির প্রস্রাব বন্ধ হয়ে পেট ফুলে যায়। সে এখন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৪ মিনিট আগে
নিয়মিত টহল পরিচালনাকালে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্ত এলাকায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা হয়। পরে বিজিবি সদস্যরা দেখতে পান, মিয়ানমার থেকে ৬ জন ব্যক্তি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা পোটলাগুলো...
১৩ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলায় ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর, অ-আপসযোগ্য এবং ফৌজদারী অপরাধ হওয়া সত্ত্বেও এলাকাবাসী বিষয়টি সালিসে মীমাংসার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত মীমাংসা না হওয়ায় গতকাল মঙ্গলবার রাতে রফিকুল ইসলাম মধু (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণে
২৬ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি ও কৃষক কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. আবুল কালাম ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক।
৩৮ মিনিট আগে