
উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লা খনির পরিকল্পনা নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ স্থানীয়রা।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের নিমতলা মোড় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফুলবাড়ীতে কয়লা খনি, চাই না-চাই না’, ‘জনে জনে জনতা-গড়ে তোলো একতা’, ‘বসতভিটা ধ্বংস করে-কয়লা খনি চাই না’, ‘এশিয়া এনার্জির দালালেরা-হুঁশিয়ার সাবধান’ এমন স্লোগান দেন।
মিছিলে অংশগ্রহণ করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার সদস্য আব্দুল মজিদ চৌধুরী, হামিদুল হক, এসএম নুরুজ্জামান জামান, আব্দুল কাইয়ুম, সঞ্জিত প্রসাদ জিতু, আব্দুল মোত্তালিব পাপ্পু, মাহমুদ হাসান বাবু, হিমেল মণ্ডলসহ স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত গত ৩ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাত ও বিদ্যুৎ খাতের জন্য সরকার আগামী ১০ বছর কী কী করবে-সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।
সেখানে প্রশ্নোত্তর পর্বে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রসঙ্গে সংসদ সদস্য সাবিকুন্নাহার মুন্নীর এক সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ফুলবাড়ীতে যে কয়লা খনি রয়েছে, সেই কয়লা খনি পৃথিবীর যে সব সবচেয়ে ভালো কয়লা খনি আছে, তার মধ্যে একটি। কাজেই আমরা এই কয়লাটিকে উত্তোলন করে যদি আমাদের জ্বালানিসংকট মেটাতে পারি, অবশ্যই সেটা দেশের জন্য বৈদেশিক মুদ্রা যেরকম সাশ্রয় করবে একইভাবে দেশের জন্য সেটি ভালো হবে।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, ‘কয়লাটি উত্তোলন করতে গেলে ওপেন পিট যদি করতে হয়, স্বাভাবিকভাবেই সেখানে কিছু বসতবাড়ি, কৃষি জমি আছে। আমরা যেহেতু রাজনীতি করি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, অবশ্যই সবচেয়ে আগে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে সেই মানুষগুলোকে আগে সেটেলমেন্ট করা যায়। তাদের আয় রোজগার যাতে বন্ধ না হয় বরং সেই প্রকল্প গ্রহণ করলে সেই প্রকল্প থেকেও যাতে তারা কোনো না কোনোভাবে বেনিফিট পেতে পারে, সেই সকল ব্যবস্থা পর্যালোচনা করেই এবং অবশ্যই পরিবেশের যে বিষয়টি আছে, সেটিকে গুরুত্ব দিয়েই আমরা যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করব।’

তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
৭ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
২০ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী স্কুল রোডে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে...
২৩ মিনিট আগে