
জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতা ও নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই অধ্যাপক ও সমাজবিজ্ঞান বিভাগের এক অধ্যাপক এবং শিক্ষাগত যোগ্যতা পূরণ না করার অভিযোগে সংগীত বিভাগের এক সহযোগী অধ্যাপক রয়েছেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান চাঁন, অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এদিকে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তে তাঁর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীতে পিকনিকে গিয়ে গোসলের সময় পানিতে ডুবে নবম শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম মুমুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা তাকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে টঙ্গী-ভৈরব রেলপথের ঘোড়াশাল রেলসেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
৬ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫ দশমিক ৬ গ্রাম (৪০ দশমিক ৭৮ ভরি) স্বর্ণালংকারসহ দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা...
১৪ মিনিট আগে
গতকাল সোমবার রাতে ঘুমানোর আগে মশার কয়েল জ্বালিয়েছিলেন নেওয়াজ চৌধুরী। কয়েল থেকে রুমে আগুন ধরে যায়। বেরোনোর পথ যেই কক্ষে সেখানে আগুন ছড়িয়ে পড়ায় নেওয়াজ চৌধুরী চেষ্টা করেও বের হতে পারেননি। আত্মরক্ষার জন্য তিনি বাথরুমে আশ্রয় নেন। পরে সেখানেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। সেখান থেকেই তাঁর মরদেহ
১৯ মিনিট আগে