Ajker Patrika

হাইকোর্টের পাশে নীল রঙের দুটি ড্রাম, একটিতে চাল, আরেকটিতে খণ্ডিত লাশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ২০: ০১
হাইকোর্টের পাশে নীল রঙের দুটি ড্রাম, একটিতে চাল, আরেকটিতে খণ্ডিত লাশ
ছবি: আজকের পত্রিকা

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশে হাইকোর্ট এলাকায় একটি ড্রাম থেকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে ফেলে রাখা একটি নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত হয়নি।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, ঈদগাহ মাঠের পাশে দুটি ড্রাম পড়ে ছিল। একটিতে ছিল লাশ, অন্যটিতে চাল।

আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত