
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। গতকাল বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার শেখ অলিদুর রহমান হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। এ ছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন শেখ হীরা।
রাজধানীর কোতোয়ালি, রামপুরা, উত্তরা পশ্চিম থানা এলাকাসহ গোপালগঞ্জ, খুলনা জেলার দিঘলিয়া ও ফুলতলা এলাকায় তাঁর নির্দেশে মারাত্মক অস্ত্র নিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে শেখ হীরার বিরুদ্ধে ডিএমপির একাধিক থানাসহ খুলনা ও গোপালগঞ্জ থানায় মামলা হয়।
জাকিউল করিম আরও বলেন, মামলা হওয়ার পর থেকে র্যাব তাঁর ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। কিন্তু গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন তিনি। পরে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শেখ হীরাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র্যাব। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে