সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়েছেন চুরির মামলার এক আসামি। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনে এ ঘটনা ঘটে।
পলাতক আসামি আব্দুল মোমিন (২২) সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে হাজিরার জন্য কারাগার থেকে আব্দুল মোমিনসহ কয়েকজন আসামিকে এনে ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুরে আদালত পুলিশের এক সদস্য হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হাতকড়া খোলার কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে আব্দুল মোমিন হাজতখানার গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর দ্রুত হাজতখানা থেকে বের হয়ে আদালত ভবনের দ্বিতীয় তলায় চলে যান। সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
আদালত পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, আব্দুল মোমিনকে অন্য আসামিদের সঙ্গে আদালতের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়েছিল। পরে আরেকজন আসামিকে হাজতখানায় ঢোকানোর সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। এরপর বারান্দায় গ্রিল না থাকার সুযোগে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
রওশন ইয়াজদানী আরও বলেন, বিষয়টি মৌখিকভাবে সদর থানাকে জানানো হয়েছে। পুলিশ মোমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ ঘটনায় মামলা করা হবে।

বাড়ি থেকে একের পর এক বিষধর সাপ উদ্ধার, সে সঙ্গে ঘুমের ঘোরে বারবার সাপের স্বপ্ন—সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের। উপায়ান্তর না দেখে গ্রামীণ ঐতিহ্য ও লোকবিশ্বাসের ওপর ভরসা রেখে প্রায় দেড় বছর আগে মানত করেছিলেন, বাড়িতে ‘পদ্মাপুরাণ’ গানের আসর বসাবেন।
১ ঘণ্টা আগে
‘এই চক্রকে দুর্বল ভাবলে চলবে না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পরিকল্পিতভাবে এগোতে হবে। প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এমনকি সরকারি প্রশাসনের ওপরও হুমকি আসে।’
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথায় পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্বামী নুরুল ইসলাম মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যার দায়ে মুন্নি বেগম ও প্রেমিক মাহাবুল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৯ সালের ১৭ মার্চ রাতে নুরুল ইসলামকে প্রেমিক মাহাবুবকে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেন মুন্নি বেগম।
১ ঘণ্টা আগে
গাড়িচালক লেখেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে।’
২ ঘণ্টা আগে