
মৌলভীবাজারে ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। আজ শনিবার সকালে শহরের হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে তিনটি ঈদের জামাত হয়েছে। জেলার সবচেয়ে বড় এই ঈদগাহ মাঠে শহরবাসীর পাশাপাশি আশপাশের উপজেলার মুসল্লিরা নামাজ পড়তে আসেন।
ঐতিহ্যবাহী হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম জামাত সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন দরগাহ মসজিদের খতিব মাওলানা শাহাব উদ্দিন, দ্বিতীয় জামাতের ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সামছুজ্জুহা, তৃতীয় জামাতের ইমামতি করেন মৌলভীবাজার টাউন জামে মসজিদ সানি ইমাম মাওলানা অকিল উদ্দিন।
ঈদের জামাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
ঈদের জামায়াতকে কেন্দ্র করে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, আকাশসম প্রত্যাশা নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের প্রধান লক্ষ্য এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে....
১৭ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার এবং এক নারীর সঙ্গে যুবকের টিকটক ভিডিও তৈরি করাকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
২১ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে ঈদে বোনের বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীদের হামলায় উম্মে হাবিবা ঊর্মি (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোন, বোনের স্বামী ও দুই সন্তানসহ আরও অন্তত চারজন আহত হন।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের হিলি সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাবপিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।
২ ঘণ্টা আগে