
ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকায় বাসচাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদৌস তুলি ও তাঁর স্বামী সোহেল কাজী মোটরসাইকেলে করে নড়াইল থেকে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। সোহেল কাজীর বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষ্মীপাশা গ্রামে। তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) একটি শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ভুটিয়ারগাতী গ্যাস ডিপো এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে পাশের সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে তাঁরা নিয়ন্ত্রণ হারান। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে মোটরসাইকেলটি পড়ে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলি মারা যান। তাঁর স্বামী সোহেল গুরুতর আহত হন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, নড়াইল থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী। ভুটিয়ারগাতী এলাকার গ্যাস ডিপোর কাছে পৌঁছালে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুলির মৃত্যু হয়। আহত সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

দাবিগুলোর মধ্যে শতভাগ আবাসন নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করার বিষয়টি রয়েছে।
৬ মিনিট আগে
যশোরের শার্শার এ এফ মৎস্য খামারে মাছের মৃত্যুর ঘটনায় মালিকপক্ষের দাবির সঙ্গে বাস্তব তথ্যের অমিল পেয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বিদ্যুৎ-বিভ্রাটের কারণে মাছ মারা গেছে বলে মালিকপক্ষের দাবি থাকলেও তদন্তে এর কোনো তথ্যগত সমর্থন পাওয়া যায়নি...
১৩ মিনিট আগে
পুশ ইন, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান ঠেকাতে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। দায়িত্বপূর্ণ সীমান্তে সন্দেহজনক ব্যক্তি, অবৈধ পারাপার কিংবা চোরাচালানের তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে পুরস্কৃত করার...
২২ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
১ ঘণ্টা আগে