
পঞ্চগড়সহ সারা দেশে পর্যাপ্ত সার সরবরাহ ও মজুত রয়েছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছাতে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ডিলারদের একটি অংশ যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও পঞ্চগড় জেলার সব নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র কৃষকদের দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে। সার বিতরণব্যবস্থার সংকট কাটাতে শূন্য পদে নতুন ডিলার এবং ইউনিয়নভিত্তিক ডিলারশিপ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, পঞ্চগড়ে প্রায় ১০ হাজার একর জমিতে চা-চাষ হওয়ায় বাড়তি সারের প্রয়োজন রয়েছে। পাশাপাশি জেলায় আলু চাষও বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির অনুসারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পল্লবীর তালাব ক্যাম্পের সামনে আজ শনিবার বিকেল ৪টার পর এ ঘটনা ঘটেছে।
২৯ মিনিট আগে
এরই ধারাবাহিকতায় আজ শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় রাজধানীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থা
৩১ মিনিট আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে ‘ওসমানী জাদুঘর’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৩৫ মিনিট আগে
যে সন্তানকে জন্মের পর মৃত বলে ফেলে দেওয়ার কথা জানানো হয়েছিল, চার বছর পর সেই সন্তানই জীবিত—এমন তথ্য সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গাইবান্ধার ফুলছড়িতে। অভিযোগ, গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে জন্মের পরপরই নবজাতককে মায়ের কাছ থেকে গোপনে সরিয়ে নেওয়া হয়। পরে দালালচক্রের মাধ্যমে শিশুটিকে...
৩৮ মিনিট আগে