বরিশালের বাবুগঞ্জে ইয়াবাসহ জসিম ব্যাপারী (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের তিলেরচর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
জসিম ব্যাপারী পার্শ্ববর্তী মুলাদী উপজেলার খালাসীরচর গ্রামের আমিনুল ব্যাপারীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, জসিম দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর ইউনিয়নে ইয়াবা, গাঁজাসহ মাদক বিক্রি করে আসছিলেন। আজ তিলেরচর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫২ পিস ইয়াবাসহ তাঁকে হাতেনাতে আটক করে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি বসতবাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে