নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া এলাকার শিমুলতলী নামক স্থানে এ অভিযান চালানো হয়।
আটক হৃদয় দুর্গাপুর শহরের মার্কাস মোড় এলাকার আবুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার ঝানজাইল রাত্রীকালীন চেকপোস্টের দায়িত্ব শেষে থানায় ফিরছিলেন উপপরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানসহ একদল পুলিশ সদস্য। পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশা নিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন তারা। পুলিশ দেখে ওই ব্যক্তি অটোরিকশাসহ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রতি বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা হিসেবে উদ্ধার করা মাদকের মোট মূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলা এবং পরবর্তীতে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
৫ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে সিএনজি অটোরিকশাচালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে চট্টগ্রামের চাঁন্দগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব-৭-এর যৌথ দল। মঙ্গলবার রাতে গ্রেপ্তারের তথ্য বুধবার নিশ্চিত করে পুলিশ।
১৪ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।
১৫ মিনিট আগে
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চালানো অভিযানে ২৬৮টি ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
১৮ মিনিট আগে