
দেশের বিভিন্ন স্থানের টেক্সটাইল শিক্ষার্থীদের অংশগ্রহণে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স কম্পিটিশন। আজ শনিবার বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটরিয়ামে ৩টি ইভেন্টে ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সব ইভেন্টেই বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চ্যাম্পিয়ন স্থান দখল করে নেয়। সায়েন্স অ্যান্ড রিসার্চ ক্লাব বিটেক-এর আয়োজনে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি মিথিলা গ্রুপের মার্কেটিং ডিরেক্টর এম এস জামান। আরও উপস্থিত ছিলেন এফ কে টেক্সটাইল মিলসের জেনারেল ম্যানেজার মো. সোহেল মাহমুদ, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক জাকারিয়া আলম জিকো, গ্রিন ইউনিভার্সটি অব বাংলাদেশের প্রভাষক মো. দুলাল হোসেন প্রমুখ।
ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স কম্পিটিশন-এর ভলান্টিয়ার ও টেক্সটাইল শিক্ষার্থী হাফিজা আক্তার অদিতি জানান, প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে ছিল। যথাক্রমে ইভেন্ট আর্টকাল রাইটিং, ইনোভেশন ভিডিও এবং কুইজ সিগমেন্ট।
ইভেন্ট আর্টকাল রাইটিং-এ বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী চ্যাম্পিয়ন হন বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাইফুল আলম রাব্বি। এ ছাড়া প্রথম রানার আপ হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. তাইফ আল সায়েফ খান এবং দ্বিতীয় রানার আপ হন বরিশাল নুরে আলম তাফিম।
ইনোভেশন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মো. আমান উল্লাহ। এ ছাড়া প্রথম রানার আপ ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের তাফিম, দ্বিতীয় রানার আপ হন বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের রুবাইয়া খান। এ ছাড়া কুইজ সিগমেন্ট এ বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৫ শিক্ষার্থী বিজয়ী হন।

খাগড়াছড়ি মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি যৌথ খামার গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
আজ দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডে বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে...
১৩ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ত্রিশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মণ্ডলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩৫ মিনিট আগে
ময়মনসিংহ নগরের একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। চাঁদার দাবিকৃত পাঁচ লাখ টাকা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চিকিৎসক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৩৬ মিনিট আগে