
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
আবদুর রাজ্জাকের বাড়ি উপজেলার চানপাড়া এলাকায়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া গেছে।’
বিএনপি নেতা আব্দুর রাজ্জাক জানান, হামলার কিছুক্ষণ আগেই ঢাকা থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি। হামলার পেছনে কী কারণ থাকতে পারে, তা তিনি নিশ্চিত নন। তাঁর কোনো ব্যক্তিগত শত্রু নেই। তিনি পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সবার সঙ্গে সুসম্পর্ক রাখছেন।
ঘটনার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে বিভিন্ন পোস্ট দেন। হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরে ভবানীগঞ্জ পৌর বিএনপি বিক্ষোভ মিছিল করে। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিল থেকেও আওয়ামী লীগকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
তবে এ অভিযোগের বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাগমারা থানার ওসি জিল্লুর রহমান জানান, শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভোররাতে ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমেই মাথায় অস্ত্র ঠেকিয়ে পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে জিম্মি করে ফেলে। এরপর তারা বিভিন্ন কক্ষে তল্লাশি ৭ ভরি স্বর্ণা লঙ্কার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
৪ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহরী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ইজিবাইক চালকের দুর্ব্যবহারের একটি ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আজ বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন ইজিবাইকচালক ছাত্রদের ওপর হামলা চালান।
১৫ মিনিট আগে
আজ শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
৩০ মিনিট আগে