
বিএনপি সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘চট্টগ্রাম অভিমুখী আমাদের এই লংমার্চ সফল হবে। সরকারকে অবশ্যই তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে সরকারকে গদি ছাড়তে বাধ্য করা হবে।’
তিনি বলেন, ‘সরকারের উদ্দেশে আমরা একসঙ্গে বলি—তেল দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
এর আগে লংমার্চ-পূর্ব সমাবেশে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘যতই বাধা আসুক না কেন, আমাদের এই লংমার্চ চট্টগ্রামেই পৌঁছাবে ইনশা আল্লাহ। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লংমার্চ টু ঢাকায় সবাই একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে ছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লংমার্চের যাত্রা শুরু করেছি, নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য। আমাদের এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লংমার্চ। এই লংমার্চ যারা তেল-গ্যাস-বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে লংমার্চ।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এই লংমার্চ। ফলে আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লংমার্চে অংশগ্রহণ করুন। এই লংমার্চ কোনো ১১ দলের লংমার্চ নয়, এই লংমার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লংমার্চ। আমরা লংমার্চ শান্তিপূর্ণভাবে পালন করবো, যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে এই লংমার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে, ইনকিলাব জিন্দাবাদ।’

রাষ্ট্রপতির এ সফরে ঠাকুরগাঁওবাসীর জন্য রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন। সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুর এলাকায় এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
৬ মিনিট আগে
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আপন তিন ভাই পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার। এ ঘটনায় তাঁদের পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
২১ মিনিট আগে
জাকিউল ইসলামের নেতৃত্বে আনসার সদস্য সুজিত চন্দ্র ও তাপস চন্দ্র ওই ছিনতাইকারীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ছিনতাই হওয়া স্মার্টফোন ও ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
১ ঘণ্টা আগে