
বরিশালের মেহেন্দীগঞ্জে একটি মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে অনুষ্ঠান আয়োজনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের আদব লঙ্ঘনের অভিযোগে মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পাতারহাট সাব-রেজিস্ট্রার জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘মেহেন্দীগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশন’।
স্থানীয় মুসল্লিরা জানান, সকালে পাতারহাট সাব-রেজিস্ট্রার জামে মসজিদের ভেতরে ‘মেহেন্দীগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশন’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও হাজীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সেকান্দার সরদার, সজল চৌধুরী ও সাইফুল হাজী আদব ও পবিত্রতা রক্ষা না করে মসজিদের ভেতর চেয়ার-টেবিল বসিয়ে অনুষ্ঠান পরিচালনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে পাতারহাট সাব-রেজিস্ট্রার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান বলেন, ‘অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে মসজিদ কমিটিকে কিছুই জানানো হয়নি এবং কোনো অনুমতিও নেওয়া হয়নি। জানানো হলে মসজিদে চেয়ার টেবিল বসাতে নিষেধ করা হতো।’
নাম প্রকাশ না করার শর্তে একাধিক মুসল্লি জানান, মসজিদ কেবলই ইবাদতের পবিত্র স্থান। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছাড়া বা ধর্মীয় ভাবগাম্ভীর্য ক্ষুণ্ন করে মসজিদে এমন সামাজিক বা সাংগঠনিক অনুষ্ঠানের আয়োজন অনুচিত। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।
বরিশালের জাতীয় ইমাম সমিতির সদস্য মুফতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘মসজিদে অতীব প্রয়োজন ছাড়া উচ্চ স্বরে কথা বলাও উচিত নয়। সমাজকল্যাণের জন্য আলোচনার প্রয়োজন হলে মসজিদের মেঝেতে আদবের সঙ্গে বসে তা করতে হবে। চেয়ার-টেবিল বসিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী কিংবা সংবর্ধনা অনুষ্ঠান করা যাবে না।’
বিষয়টি নিয়ে অনুষ্ঠানের আয়োজক সেকান্দার সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
মসজিদের মর্যাদা রক্ষায় এবং ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি রোধে ঘটনাটির সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় মুসল্লিরা।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। আগামী ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দেওয়ার পর স্থানীয়দের একাংশ এটি বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও প্রতিবাদ সভা করেছেন।
১ সেকেন্ড আগে
খাগড়াছড়ি মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি যৌথ খামার গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
আজ দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডে বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে...
১৩ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ত্রিশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মণ্ডলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩৫ মিনিট আগে