
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে টঙ্গী-ভৈরব রেলপথের ঘোড়াশাল রেলসেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই ব্যক্তি রেললাইন দিয়ে ঘোড়াশাল সেতুর দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি মালবাহী
ট্রেন পেছন থেকে তাঁকে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরনে ছিল টিয়া রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল-সাদা-লাল রঙের লুঙ্গি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সিরাজগঞ্জের বেলকুচিতে আঞ্চলিক সড়কের পাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচামালের বাজার সরিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
৯ মিনিট আগে
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১০ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর পলাশপুর গ্রামের সন্তান পারভেজ রহমান নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর চিকটোনাগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। গত ২৫ আগস্ট দলীয় ভোটে তাঁর নিয়োগ চূড়ান্ত হয়।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পণ্যের গায়ে যথাযথ লেবেল না থাকা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ না করা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
১৯ মিনিট আগে