কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জিঞ্জিরাম ও কালোর নদীবেষ্টিত সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে শাহজামাল গং ও রব্বানী গংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তাঁর বড় ভাই বুলু মিয়া (৫২) ও তাঁদের ভাতিজা নুরুল আমিন (৩০) নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। নিহত ব্যক্তিরা সবাই শাহজামালপক্ষের লোক।
পুলিশ জানায়, নিহত ফুলবাবু ও বুলু মিয়ার ভাই শামসুল আলম বাদী হয়ে প্রতিপক্ষের ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি দিয়ে গতকাল রাতে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই নারীসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।
ওসি লুৎফর রহমান আজ সন্ধ্যায় বলেন, গ্রেপ্তার আসামিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের আগামীকাল শনিবার আদালতে সোপর্দ করা হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে